আরিফ আজাদ লেখালেখির জগতে পদার্পণ করেন ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ লিখে। তার পরের ইতিহাসকে যদি একশব্দে তুলে ধরতে হয়, তবে বলতে হবে— অবিশ্বাস্য! বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বই দিয়ে যে ক’জন লেখক বাজিমাত করেছেন, আরিফ আজাদ নিঃসন্দেহে তাদের মধ্যে অগ্রগণ্য। যেন তিনি ইতিহাসের সেই বীর যিনি ‘এলেন, দেখলেন আর জয় করে নিলেন’।

লেখকের সেই  কলম এখনও সমানতালে বহমান। ‘আরজ আলী সমীপে’, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’, পাঠকনন্দিত ‘বেলা ফুরাবার আগে’, ‘জীবন যেখানে যেমন’, ‘নবি জীবনের গল্প’ এবং সর্বশেষ ‘এবার ভিন্ন কিছু হোক’ লিখে তিনি জানান দিয়েছেন— বাংলা সাহিত্যে উড়ে এসে জুড়ে বসা কোন চরিত্র তিনি নন।

সংসার, পড়াশুনা আর লেখালেখি ঘিরে লেখকের বেশিরভাগ সময় কাটে। পছন্দ করেন ঘুরাঘুরি, বৃষ্টি এবং অকূল সমুদ্র।

২০১৭ সালের পর থেকে এ পর্যন্ত ১১টি মৌলিক বই, ৩টি বইয়ের সহলেখক এবং বেশকিছু জনপ্রিয় বইয়ের সম্পাদনা করেছেন আরিফ আজাদ ।

বেলা ফুরাবার আগে

Original price was: 360.00৳ .Current price is: 250.00৳ .
লেখক : আরিফ আজাদ প্রকাশনী : সমকালীন প্রকাশন বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা পৃষ্ঠা : 192, কভার : পেপার ব্যাক, সংস্করণ : New Print, 2024 আইএসবিএন : 9789849484400