শোণিত উপাখ্যান ট্রিলজি
1,000.00৳ Original price was: 1,000.00৳ .540.00৳ Current price is: 540.00৳ .
ইতিহাস কথা বলে—বিজয়ীদের কথা । ইতিহাস সাক্ষ্য দেয়—অতীত গৌরবের সাক্ষ্য। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া ঘটনাবলির কতটুকু তাতে অটুট থাকে?
অসামাজিক কিন্তু তুখোড় পুলিশ অফিসার কায়েস হায়দারের কাঁধে চাপল অদ্ভুত এক কেস সমাধানের ভার। পরিস্থিতি এমনই দাঁড়াল যেখানে যুক্তি কাজ করে না। অনেকটা বাধ্য হয়েই রহস্যময় অবলালের কাছে সাহায্য চাইল কায়েস। দু’জনে মিলে নেমে পড়ল তদন্তে। কিন্তু কেঁচো খুড়তে গিয়ে এ যে সাপের বাসা!
একের পর এক অতিপ্রাকৃতিক প্রতিপক্ষের মুখোমুখি হতে শুরু করল কায়েস আর অবলাল। আধুনিক ঢাকা শহরে এসব কী ঘটছে? বেশ বোঝা যাচ্ছে যে শুধু পিশাচ, স্কন্ধকাটা, চুড়েল আর শক্তিশেলধারী যাদুকরই নয়, এর পেছনে রয়েছে আরও গুঢ় কোন রহস্য।
জড়িয়ে পড়ল আরও অনেকে-সুদর্শনা মীরানা মোরেস, যে কিনা প্রতি রাতে একই স্বপ্ন দেখে। শখের অকালটিস্ট নাজিম আর ক্যাপ্টেন অ্যান্ড্রিয়াস–-কারা এরা?
ঢাকার মধ্যে ডেলিভারিঃ ১-৩ কর্মদিবস
ঢাকার বাইরে ডেলিভারিঃ ১-৫ কর্ম দিবস

Reviews
There are no reviews yet.