ইসলামি সমাজব্যবস্থার সৌন্দর্য (পেপারব্যাক)
৳ 350.00 Original price was: ৳ 350.00.৳ 263.00Current price is: ৳ 263.00.
Description
অনেকেই ইসলামি জীবনব্যবস্থার সাথে মানবজাতির অন্য কোনো ব্যবস্থার মিল খোঁজার চেষ্টা করেছেন। তাদের ধারণা, যদি ইসলামের সাথে প্রাচীন বা আধুনিক বিশ্বব্যবস্থার সামঞ্জস্যতা দেখানো যায়, তাহলে ইসলাম শক্তিশালী হবে। এটি আসলে পরাজিত মানসিকতা। তারা মানুষের বানানো সিস্টেমের সামনে ইসলামকে দুর্বল মনে করেন। অথচ ইসলাম কখনোই এসব ব্যবস্থার সাথে সাদৃশ্য থাকা নিয়ে মাথা ঘামায় না। কারণ, ইসলাম মানবজাতিকে এমন এক স্বতন্ত্র ব্যবস্থা দিয়েছে, যার তুলনা পৃথিবীর ইতিহাসে নেই। কোনো ব্যবস্থাই এর সমতুল্য নয়। সব দিক থেকেই ইসলাম অন্যন্য এক জীবনদর্শন। কারণ, এটি এসেছে সকল সৃষ্টির অধিপতি মহান আল্লাহর কাছ থেকে।
ইসলামের কাছে রয়েছে এমন বিশ্বদর্শন, যা সকল যুগের ও সকল কালের জন্য প্রাসঙ্গিক। এর সাথেই জুড়ে আছে সত্যিকার মানবাধিকার ও সত্যিকার প্রগতি। সাইয়্যিদ কুতুব তাঁর বিপ্লবী কলমের মাধ্যমে সেই ইসলামি সমাজব্যবস্থার এক নিখুঁত চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে। দেখিয়েছেন, আল্লাহর দেওয়া জীবনবিধান কী করে এক বৈশ্বিক ইউনিটির দিকে আমাদেরকে নিয়ে যায়। পাশাপাশি আমাদেরকে উপহার দেয় কালজয়ী এক সিস্টেম, গোটা দুনিয়া যার মোকাবিলা করতে ব্যর্থ।

Reviews
Clear filtersThere are no reviews yet.